১. বন্ধন সম্পূর্ণ একটি পারিবারিক উন্নয়ন প্রকল্প ।
২. কোন সদস্য এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চাইলে, তিনমাস পূর্বে বন্ধন পরিচালনা কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে । এবং যেই মাসে আপনি আবেদন করবেন, সেই মাসের প্রথম ১ থেকে ৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে । এবং সেই মাস থেকে সর্বমোট ৩ মাস বা ৯০ দিন অপেক্ষা করতে হবে। তিন মাসের পরবর্তী মাসেই আপনাকে হিসাব বুঝিয়ে দেয়া হবে , অর্থাৎ আপনি আবেদন করার দিন থেকে আরম্ভ করে ১০০ তম দিন এর মধ্যেই আপনার হিসাব আপনাকে বুঝিয়ে দেয়া হবে। এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন চার্জ বাবদ আপনার মূল টাকা থেকে ৩ % কাটা হবে । এই ক্ষেত্রে আপনি কোন লভ্যাংশ পাবেন না । যেহেতু আপনি নিজ ইচ্ছায় বন্ধন থেকে বেরিয়ে যাচ্ছেন ।।
৩.প্রত্যেক সদস্যেকে প্রতি মাসের টাকা মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে দিতে হবে। সেই মাসের ২০ তারিখের পর টাকা আর গ্রহন করা হবে না। ২০ তারিখ রাত ১২ টার পর কিস্তি পরিশোধ করলে, প্রতি অ্যাকাউন্ট এর জন্য ৫ টাকা করে জরিমানা ধার্য করা হবে ।সেক্ষেত্রে আপনি আগামী মাসে টাকা জমা দেওয়ার সময় একসাথে গতমাসের জরিমানা সহ পরিশোধ করতে পারবেন। আপনার জরিমানা না হওয়ার জন্য প্রতি মাসে ১-২০ রাত ১২ টার পূর্বে কিস্তি পরিশোধ করুন। বিশেষ দ্রষ্টব্য : আমরা প্রতি মাসের ১ তারিখ থেকে ২০তারিখ এর মধ্যেই কিস্তির টাকা গ্রহণ করি এবং ২১ তারিখ সেই টাকা আমাদের বন্ধন একাউন্টে জমা করা হয় ।। সুতরাং ১ থেকে ২০ তারিখের মধ্যে আপনার কিস্তি পরিশোধ করুন।।
৪. কোন সদস্য একটানা ৬ মাস কিস্তি না দিলে, অটোমেটিক সেই সদস্যের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তবে সেই সদস্য যদি আবার অ্যাকাউন্ট চালু করতে চাই, তবে বন্ধন কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে । যদি সেই সদস্যের অ্যাকাউন্ট চালু করা হয়, তবে ২০০ টাকা জরিমানা [ প্রতি অ্যাকাউন্ট জন্য ] পরিশোধ সহ পূর্বের সকল বকেয়া টাকা পরিশোধ করতে হবে।
৫. নতুন কোন সদস্য যদি যুক্ত হতে চাই আমাদের বন্ধন সমিতিতে, তবে বন্ধন সমিতির শুরু থেকেই, অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত সমস্ত টাকা পরিশোধ করে, আপনি বন্ধন সমিতিতে যুক্ত হতে পারবেন ধন্যবাদ । এক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য নয় ।
৬.পূর্বেই বন্ধন সমিতি থেকে চলে গিয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি আবার এই সমিতিতে পুনরায় যোগদান করতে চান , সে ক্ষেত্রে আপনি বন্ধন সমিতি শুরু থেকেই অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত সমস্ত কিস্তি পরিশোধ করা সহ ২০০ টাকা জরিমানা (প্রতি অ্যাকাউন্টের জন্য ) দিয়ে পুনরায় যোগদান করতে পারবেন ,ধন্যবাদ।
৭.বন্ধন এর পক্ষ থেকে বন্ধন সমিতির কোনো সদস্য অথবা অন্য কোন ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ। সুতরাং অনুগ্রহ করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ এর জন্য বন্ধন পরিচালনা কমিটির নিকট অনুরোধ অথবা আবেদন করবেন না।
৮.মূল অ্যাকাউন্টে অনুমতি ছাড়া সাব অ্যাকাউন্ট তার নিজে অ্যাকাউন্ট ভাঙতে/বন্ধ করতে পারবেনা । তবে মূল অ্যাকাউন্টের অবর্তমানে সাব অ্যাকাউন্ট এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্যক্তির নিজের হাতে থাকবে এবং তিনি চাইলে যেকোন সময় নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন।। অর্থাৎ মূল অ্যাকাউন্ট যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে সাব - অ্যাকাউন্ট বা তার ওয়ারিশগণ মূল অ্যাকাউন্ট চালিয়ে নিতে পারবেন যতদিন ইচ্ছা । আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে যদি মায়ের একাউন্ট তার সন্তান পরিচালনা করে, সেক্ষেত্রে মা যদি একাউন্ট বন্ধ করতে চাই, সেক্ষেত্রেও সন্তানের অনুমতিও প্রয়োজন হবে|
৯. ০১ জুন ২০২৫ এর নতুন নীতিমালায় নতুন কোন সদস্য বন্ধন সমিতিতে যোগ দিতে পারবেন | তার হিসাব সেই বছরের সেই মাস থেকে আরম্ভ হবে এক্ষেত্রে তার লভ্যাংশ সেই মাস থেকে গণনা শুরু হবে ।
১০. আপনারা অবগত আছেন যে, যে সকল সদস্য টানা ৬ মাস কিস্তি দেন নাই, তাদের অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ হয়ে গিয়েছিল। ডিঅ্যাকটিভ - থেকে অ্যাকটিভ হতে প্রতি অ্যাকাউন্ট ২০০ টাকা, যাদের ৫ অ্যাকাউন্ট রয়েছে ১০০০ টাকা, এইভাবে জরিমানা এসেছে। কিন্তুু বন্ধন পরিচালনা কমিটি বিশেষ বিবেচনায় প্রথম বার এর মত তাদের জরিমানা মাফ করে দেওয়া হলো। অর্থাৎ কাউকে আর ২০০ বা ৪০০ বা ৬০০ বা ৮০০ বা ১০০০ টাকা জরিমানা দিতে হবে না অর্থাৎ যার একাউন্ট একটি তার ২০০ টাকা যার একাউন্ট দুটি তার ৪০০ টাকা যার একাউন্ট তিনটি তার ৬০০ টাকা এবং যার একাউন্ট চারটি ও পাঁচটি তার ৮০০ এবং ১ হাজার টাকা। তবে ১ মে, ২০২৬ হতে কোনো সদস্য একটানা ৩ মাস কিস্তি না দিলে, প্রতি অ্যাকাউন্টে ৩০০ টাকা জরিমানা যুক্ত করা হবে এবং যতক্ষণ পর্যন্ত তিনি জরিমানা প্রধান না করবেন, ততক্ষন অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ থাকবে।অর্থাৎ তিনি জরিমানা না দিলে অ্যাকাউন্ট সচল হবে না, অ্যাকাউন্ট সচল না হলে তিনি কিস্তি পরিশোধ করতে পারবেন না।
১০. অসমাপ্ত একাউন্ট এটি হচ্ছে কেউ যদি আমাদের সমিতিতে যুক্ত হতে চান? কিন্তু তিনি এই মাস থেকে বা এই মুহূর্ত থেকে কিস্তি চালাতে সক্ষম | কিন্তু পূর্বের অর্থাৎ বন্ধন সমিতি শুরু হওয়ার ওই সময় থেকে কিস্তি চালাতে অক্ষম | সেক্ষেত্রে একটা দারুন সুযোগ তৈরি করেছে বন্ধন অ্যাসোসিয়েশন | সেটি হল আপনি এই মুহূর্তে থেকে চাইলেও কিস্তি চালাতে পারবেন , তবে আপনার একাউন্টটি অসমাপ্ত হিসেবে গণ্য করা হবে | একই সাথে যদি আপনি সক্ষম হন, কিছুদিন পর ২০২০ সাল জানুয়ারি থেকে সকল কিস্তি পরিশোধ করে স্থায়ী সদস্য হতে পারবেন |